চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI)-এর উপ-মহাব্যবস্থাপক এম. এ. মতিন আর নেই। সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।
এম. এ. মতিনের আকস্মিক মৃত্যুতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী ও সংশ্লিষ্টরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
২০০৬ সাল থেকে এম. এ. মতিন CWCCI-এর সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি ILO ProGRESS Project-এর CWCCI অংশে Program Officer হিসেবেও অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ব্যবসায়িক সহায়তা এবং বিভিন্ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে এম. এ. মতিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ আচরণের কারণে সহকর্মী ও সংশ্লিষ্টদের কাছে তিনি ছিলেন একজন আস্থাভাজন ব্যক্তি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
এদিকে, CWCCI-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সকল পরিচালক ও সদস্যদের পক্ষে প্রেসিডেন্ট আবিদা মোস্তফা মরহুম এম. এ. মতিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আবিদা মোস্তফা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুম এম. এ. মতিনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.