সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা জি. এন. চৌধুরী নিবাসী কাজী ইউসুফ ইন্তেকাল করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সাতকানিয়া সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সাতকানিয়া সমিতির বিভিন্ন কার্যক্রমে কাজী ইউসুফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে সাতকানিয়া সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সাতকানিয়া সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম কাজী ইউসুফের প্রথম জানাজার নামাজ আজ বাদ মাগরিব দেওয়ানহাট মোড়ের দক্ষিণ পাশে তাঁর শহরের বাসার নিকট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ আজ রাত ১০টায় তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.