শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

পটিয়ায় হযরত ওমর ফারুক (রা.) মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন, হাফেজদের দস্তারে ফজিলত প্রদান

পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর কচুয়াই শেখ মুহাম্মদ পাড়ায় অবস্থিত হযরত ওমর ফারুক (রা.) হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা (পারভিন আক্তার ইসলামিক ইনস্টিটিউট)-এর ২১তম বার্ষিক সভা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ অক্টোবর, শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের শায়খুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া। বিশেষ মেহমান ছিলেন একই প্রতিষ্ঠানের সিনিয়র মুহাদ্দিস কাজী আখতার হোসাইন আনোয়ারী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ওবাইদিয়া নানুপুরের সিনিয়র মুহাদ্দিস মুফতি শাওকত বিন হানিফ। বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশের মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার নবনিযুক্ত পরিচালক মাওলানা আব্দুর রহিম মুরাদাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।

বক্তারা তাঁদের আলোচনায় পবিত্র কোরআনের শিক্ষা, হিফজ বিভাগের গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসার ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দ্বীনি শিক্ষায় আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার পরিচালক ক্বারী আবু জাফর মুরাদাবাদী। তিনি দ্বীনি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে, মাদ্রাসাটির আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী অভিভাবকদের মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ