শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সাতকানিয়ায় ৬৫ ছাত্রীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে আশশেফা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ৬৫ জন ছাত্রীর মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কৃষিসংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক বোরহান উদ্দিনের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিএমডি আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক প্রধান অধ্যাপক জয়নুল আবেদিন ও উপাধ্যক্ষ আবদুল হান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ