শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানবজীবন সুন্দর করা সম্ভব: রনজিত কান্তি দেব

বার্তা টুডে ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘ, চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত (শুক্রবার) চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন ঐতিহ্যবাহী ফিরিঙ্গী বাজারের শিববাড়ী লেইনে অবস্থিত শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা উপলক্ষে দুপুরে রাজভোগ নিবেদন, ভোগ আরতি, হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। রাজভোগ নিবেদন করেন বৃন্দাবন দাস বাবাজী। মাস্টার সুজন দেবনাথ ও তাঁর দল মধুর নামসংকীর্তন পরিবেশন করেন। এ সময় ভক্তরা ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নামসংকীর্তনে অংশ নেন।

শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সভাপতি রনজিত কান্তি দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুনীল কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যকরী পরিষদের নেতারা বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে রনজিত কান্তি দেব বলেন, “কলিযুগের জীবের মুক্তির জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছেন ১৬ নাম, ৩২ অক্ষরের হরিনাম সংকীর্তন। সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমার উদাত্ত আহ্বান—কৃষ্ণের প্রতি অনুরাগী হয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ, কীর্তন ও ভক্তিভরে তাতে মনোনিবেশ করতে পারলে জীবনকে সুন্দরভাবে সাজানো সম্ভব।”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াশিংটন দে বলেন, “কলিযুগে মুক্তির একমাত্র মহামন্ত্র হলো তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।” তিনি ধর্মীয় অনুশীলন, ভক্তি ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের উপদেষ্টা সুধীর রঞ্জন দত্ত, অজিত কুমার দে (মাস্টার) ও বিজয় ভূষণ দাশ; সিনিয়র সহসভাপতি মিহির কান্তি সেন; সহসভাপতি সাধন নাথ ও আশীষ চৌধুরী (পিন্টু); সহসাধারণ সম্পাদক অজিত দে ও সুবন মিত্র; সহসাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার; অর্থ সম্পাদক শিবু কান্তি দেব; প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিত আইচ; আইনবিষয়ক সম্পাদক নিহার চৌধুরী; ধর্মবিষয়ক সম্পাদক বাবুল চক্রবর্তী; সমাজকল্যাণ সম্পাদক দুলাল দাশ; উন্নয়নবিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রুদ্র; মহিলা সম্পাদিকা শিপ্রা দেব এবং সহমহিলা সম্পাদিকা পূজা তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ধর্মীয় মূল্যবোধের চর্চা, হরিনাম সংকীর্তনের প্রচার ও প্রসার এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ