শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন, জানালেন প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটি প্রতিনিধি: / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আড়াই হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই প্রকল্পটির দৃশ্যমান কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জেলার বিভিন্ন সনাতন ধর্মীয় মন্দিরে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সম-অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, প্রস্তাবিত মেগা প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা জোরদার, দুর্গম এলাকায় সুপেয় পানির ব্যবস্থা, ই-লার্নিংয়ের মাধ্যমে আধুনিক শিক্ষার প্রসার, উন্নত স্যানিটেশন এবং কৃষির আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মীর হেলাল বলেন, পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। প্রধানমন্ত্রী পার্বত্য তিন জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু সভাপতিত্ব করেন। এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাঙামাটি জেলার ৪৭টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ২৪ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। পরে প্রতিমন্ত্রী শহরের ঐতিহ্যবাহী কালীতলা বা কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।

এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ