শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শণ অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

বার্তা টুডে ডেস্ক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মানবতাবাদী, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক দর্শন ও মানবিক মূল্যবোধ অনুসরণের আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দীন।

শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে জেলা প্রশাসন আয়োজিত লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, লালন সাঁইকে কেবল একজন সুরকার বা সংগীতশিল্পী হিসেবে মূল্যায়ন করলে তাঁর সামগ্রিক অবদান অনুধাবন করা সম্ভব নয়। তিনি ছিলেন মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক দর্শনের উজ্জ্বল প্রতীক। ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি তাঁর গান ও সৃষ্টির মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তাঁর দর্শন ও মূল্যবোধ নিজেদের জীবনে ধারণ করতে পারলে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, সব ধরনের বিভেদ ভুলে প্রত্যেক মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। লালন সাঁইয়ের সাম্য, সম্প্রীতি ও ঐক্যের দর্শন বর্তমান সমাজ ও রাজনৈতিক অঙ্গনেও সমানভাবে প্রাসঙ্গিক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই দর্শন বিভিন্ন পরিচয় ও স্বকীয়তা বজায় রেখেও দেশের মানুষকে একটি অভিন্ন জাতীয় পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার পথ দেখিয়েছে।

বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যে রয়েছে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য। এই বৈচিত্র্য বাংলাদেশের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। সাতটি ভিন্ন রঙের সমন্বয়ে যেমন রংধনু সৃষ্টি হয়, তেমনি সব ধর্ম ও সংস্কৃতির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সুন্দর ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সল আহমেদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতারা।

স্মরণসভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, লালনপ্রেমী, স্থানীয় জনসাধারণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ