শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সাংবাদিকদের উন্নত স্বাস্থ্যসেবায় এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের চুক্তি

বার্তা টুডে ডেস্ক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যদের উন্নত, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের নির্ভরশীলরা এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধায় গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তিতে এপিক হেলথ কেয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, ডাইরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জসিম উদ্দিন, ডিজিএম (অপারেশন) ডা. সৌমেন পালিত এবং ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং) মো. ইমতেয়াজ শানু। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, ডাইরেক্টর মো. জসিম উদ্দিন, ডা. সৌমেন পালিত ও মো. ইমতেয়াজ শানু।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমদ শাহ বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ আজাদসহ অন্যরা।

বক্তারা বলেন, এ চুক্তির মাধ্যমে এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে প্রেস ক্লাবের সদস্যরা আরও সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ