শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ঢাকায় চালু হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

বার্তা টুডে ঢাকা / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জনবান্ধব, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে রাজধানীর ৭১ পুরানা পল্টনে উদ্বোধন করা হয়েছে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’। এ কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে ভূমিসেবা-সংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। একই সঙ্গে ভূমিসেবা গ্রহণে দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং সেবার মান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমির অধিকার রক্ষা ও ভূমিসেবা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে ভূমিসেবা গ্রহণে নানা জটিলতা ও হয়রানির অভিযোগ ছিল। সাধারণ মানুষকে একটি জমির প্রয়োজনীয় সেবা পেতে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে আধুনিক, সহজ ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, নতুন এই সেবা কেন্দ্র ভূমিসেবা সহজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক ও জনবান্ধব সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের দুর্ভোগ ও অযথা বিলম্ব ছাড়াই ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ চালু করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় ভূমিসেবায় পুরোনো জটিলতা দূর করে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবা কেন্দ্র শুধু সেবা প্রদানের স্থান নয়, বরং জনগণের প্রতি সরকারের জবাবদিহি ও ভূমি প্রশাসনে স্বচ্ছতা প্রতিষ্ঠার একটি উদ্যোগ।

তিনি আরও বলেন, এ কেন্দ্রে খতিয়ান সংগ্রহ, নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। ই-নামজারি ও খতিয়ানের সার্টিফায়েড কপির জন্য আবেদন দাখিলসহ বিভিন্ন সেবা গ্রহণে নাগরিকদের সহায়তা দেওয়া হবে। সেবাগ্রহীতারা যাতে সহজে ও স্বল্প সময়ে প্রয়োজনীয় সহায়তা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমিসেবা কেন্দ্রকে দালাল ও মধ্যস্বত্বভোগীমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না। কেন্দ্রে দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অননুমোদিত ব্যক্তিদের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাশত করা হবে না। ভূমিসেবা খাতকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা জনগণের শাসক নন, বরং সেবক। জনগণের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করাই সরকারের অন্যতম লক্ষ্য।

স্বাগত বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, ভূমিসেবা আধুনিকীকরণ, হয়রানি কমানো এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে। প্রথম নাগরিক ভূমিসেবা কেন্দ্রের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় কেন্দ্র চালু হওয়ায় ভূমিসেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, নতুন কেন্দ্রে ই-নামজারি ও খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন, অনলাইনে ভূমিসেবা ফি ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন বিষয়ে বিনামূল্যে পরামর্শ ও সহায়তা দেওয়া হবে। কোনো নাগরিক যাতে সেবা নিতে এসে হয়রানি কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই সেবা কেন্দ্রের মাধ্যমে ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ