সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নিতে বিশেষ আট জোড়া ট্রেন চালু

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৪০

আগামী ৫ আগস্ট ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। ঐতিহাসিক এই কর্মসূচিতে সারাদেশ থেকে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় আট জোড়া বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা নিয়েছে।

রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’-এর অনুরোধে বাণিজ্যিক বিবেচনায় ট্রেনগুলো ভাড়া দেওয়া হয়েছে। এসব ট্রেন নির্ধারিত গন্তব্য থেকে অংশগ্রহণকারীদের ঢাকায় এনে কর্মসূচি শেষে আবার গন্তব্যে ফিরিয়ে নিয়ে যাবে।

বিশেষ ট্রেনগুলো চালু থাকবে সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর রুটে। ট্রেনগুলো ৫ আগস্ট দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে।

সমাবেশ শেষে রাত ৮টা, ৯টা ও ১০টার মধ্যে ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে রওনা দেবে বলে জানান সচিব ফাহিমুল ইসলাম। তিনি আরও বলেন, “বিশেষ ট্রেনগুলোর সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে অন্যান্য নিয়মিত ট্রেনের চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে।”

উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানটি ১৯৭৫ সালের গণআন্দোলনের স্মৃতিচারণ এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত হচ্ছে। এটি একটি রাষ্ট্রীয় স্বীকৃত কর্মসূচি হিসেবে পালিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর