বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

চট্টগ্রাম-দুবাই রুটে ফ্লাইদুবাইয়ের নিয়মিত ফ্লাইট পুনরায় চালু, বাড়লো আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৫

দীর্ঘ বিরতির পর আবারও চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রুটে নিয়মিত ফ্লাইট চালু করেছে flydubai। এর ফলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নতুন গতি ফিরে এসেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালের ৩১ আগস্ট এই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল ফ্লাইদুবাই। এরপর প্রায় ১ বছর ৭ মাস বিভিন্ন সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম থেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম বন্ধ ছিল।

তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে পুনরায় চালু হয়েছে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট।

মঙ্গলবার (১ এপ্রিল ২০২৬) থেকে নিয়মিত শিডিউল অনুযায়ী প্রতিদিন একটি করে আগমনী ও একটি বহির্গমণ ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ারলাইনসটি।

পুনরায় ফ্লাইট চালুর প্রথম দিন সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট FZ563 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে FZ564 ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে।

এই উদ্যোগের ফলে সপ্তাহে আগমনী ও বহির্গমণ মিলিয়ে মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রবাসী যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট রয়েছে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর