রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সাতবাড়িয়া পালিয়া পাড়ায় উঠান বৈঠক: চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের গণসংযোগ জোরদার

চন্দনাইশ প্রতিনিধি চট্টগ্রাম
  • রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোহাম্মদ নুরুল হকের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেলে ইউনিয়নের পালিয়া পাড়ায় আনিস তালুকদারের নিজ বাসভবনে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নুরুল হক বলেন, “গত ১৫ থেকে ২০ বছর ধরে আমি জন প্রতিনিধি না হয়েও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে সাতবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জন করতে পারলে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

স্থানীয় সমাজসেবক মো. মমতাজ আহমেদ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য দেন সালেহ আহমদ আনসারী, ইউপি সদস্য নুরুল ইসলাম, হাজী নুরুল হক সওদাগর, মাওলানা সিরাজুল ইসলাম, শামসুল ইসলাম, মাওলানা মাহমুদুল হক, মোজাফফর আহমদ, সিরাজুল ইসলাম বাহাদুর, ফয়েজ আহমদ, আবদুল আলীম, মো. আবু সৈয়দ, জাফর আহমদ, নুরুল আবছার, খোরশেদ উদ্দিন মিন্টু, মোস্তাফিজুর রহমান, আবদুর রহমান, গিয়াস উদ্দিন টিপু, নিয়াজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকে বক্তারা সম্ভাব্য প্রার্থী নুরুল হকের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর