বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

এতিম শিশু রাফির জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বুধাগাজী পাড়ার ১২ বছর বয়সী এতিম শিশু রাফি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাত্র তিন মাস আগে বাবাকে হারানো শিশুটি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, গত ১৭ এপ্রিল স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে আম পাড়তে গাছে উঠেছিল রাফি। খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাফির মা জান্নাতুল নাঈম রুবী জানান, স্বামী মারা যাওয়ার পর একমাত্র সন্তান রাফিকেই ঘিরে ছিল তার সব স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন। এখন সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। চিকিৎসকদের মতে, রাফির উন্নত চিকিৎসার জন্য দ্রুত বড় অঙ্কের অর্থ প্রয়োজন।

অসহায় পরিবারটির পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। সামান্য সহায়তাও একটি শিশুর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাহায্য পাঠানোর নম্বর (বিকাশ/নগদ/রকেট-পার্সোনাল): ০১৮৪৬৯৫৬৪৫০ (মামা) ০১৬০৭৫৮২৮৬১ (মা)
মানবিক সহায়তায় এগিয়ে এসে রাফির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর