আইন ও আদালত – Barta Today

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ আদেশ দেন।

এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, তিনি দাবি করেছিলেন—বর্তমান ডিসি কুষ্টিয়ায় বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।

গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন, যা পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়, অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

এ বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ আনতে হলে তার যথাযথ প্রমাণ থাকা জরুরি।

ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান: স্ক্যাভেটর-ডাম্পার জব্দ, জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভোররাতেই অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে একাধিক ভারী যন্ত্রপাতি জব্দ ও বিকল করা হয় এবং এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নাপিতের চর এলাকায় অভিযান চালিয়ে একটি স্ক্যাভেটর ও তিনটি ডাম্পার জব্দ করা হয়। একই সময়ে মৌলভীর দোকান সংলগ্ন জাফর আহমেদ চৌধুরী কলেজ এলাকার পাশেও অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পেয়ে আরও দুটি স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো তাৎক্ষণিকভাবে আর ব্যবহার করা না যায়।

অভিযান চলাকালে অকৃষি জমিতে মাটি কাটার অনুমতি নিয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগে উত্তর ছদাহার এলাকার মো. সোহেল (৪০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় তার সঙ্গে আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে তা বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে। এসব অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ এ ধরনের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, গত প্রায় আট মাস ধরে প্রশাসনের অভিযান চললেও অবৈধ মাটি কাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। অনেকেই এটিকে “চোর-পুলিশ খেলা” হিসেবে উল্লেখ করে আরও কঠোর ও ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, অভিযানের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও নজরদারি জোরদার করা না হলে এ ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে না।

নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর, যুবকের কারাদণ্ড
মাদক সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় নিজ মা-কে মারধরের অভিযোগে সন্তান আটক ও কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার মফিজুর রহমানের ছেলে মোঃ শহীদুল ইসলাম (২৭) কে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাতার উপর শারীরিকভাবে নির্যাতন চালান।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রম ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।### শিরোনাম ভিন্নতা ছোট আকারে

মিরসরাই যাওয়ার পথে ‘গায়েব’ চালান, মধ্যরাতের অভিযানে পতেঙ্গায় উদ্ধার ২৮ হাজার লিটার তেল
চট্টগ্রামের পতেঙ্গায় মধ্যরাতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই ফার্নেস অয়েলসহ একটি লরি জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এয়ারপোর্ট রোড সংলগ্ন চেয়ারম্যান ঘাটা এলাকার একটি পার্কিং লট থেকে প্রায় ২৮ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়।

পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ‘ড্রাম ওয়াশ’ নামের একটি পার্কিংয়ে তেল খালাসের সময় চক্রটির সদস্যদের হাতেনাতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট বাহিনীর আভিযানিক দল।

জব্দকৃত লরিটির নম্বর (চট্টমেট্রো-ঢ ৪১-০৫২৯)। প্রাথমিক তদন্তে জানা গেছে, লরিটিতে থাকা ফার্নেস অয়েলের চালানটি সরকারি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা হলেও নির্ধারিত গন্তব্যে না নিয়ে ভিন্নত্র সরিয়ে পাচারের চেষ্টা চলছিল। সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী চালানটির গন্তব্য ছিল মিরসরাই ইকোনমিক জোন—বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। তবে সেখানে পৌঁছানোর আগেই পতেঙ্গার একটি নির্জন পার্কিংয়ে এনে অবৈধভাবে তেল খালাস করা হচ্ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভাউচার জালিয়াতির মাধ্যমে সরকারি জ্বালানি তেল আত্মসাৎ করে খোলা বাজারে বিক্রি করে আসছিল। বিশেষ করে শিল্পাঞ্চলের জন্য বরাদ্দকৃত ফার্নেস অয়েল এভাবে পাচার করে বড় অঙ্কের আর্থিক লাভ করছিল তারা।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত তেল ও লরিটি হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জ্বালানি খাতে এ ধরনের দুর্নীতি ও পাচার রোধে নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

বাঁশখালীর মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার, জনমনে স্বস্তি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই বিভাস কুমার সাহা। তার সঙ্গে ছিলেন এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর এবং এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অবস্থান করে একটি ইয়াবা-কেন্দ্রিক মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি সরল ইউনিয়ন ও শীলকূপ এলাকার বিভিন্ন অপরাধী চক্রের নেতৃত্ব দিতেন বলেও অভিযোগ রয়েছে। অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তিনি কারাভোগও করেছেন বলে জানা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালিয়ে রশিদ আহমদকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা
পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূত কার্যক্রম বন্ধে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোতে পরিবেশগত ছাড়পত্র না থাকা, অনুমোদনবিহীন স্থাপনা পরিচালনা এবং কৃষিজমি ও আশপাশের পরিবেশের ক্ষতির মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকার মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (PBM), মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB), মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL), মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারিং (NBM) এবং মেসার্স চৌধুরী ব্রিকস (MAA)। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সহায়তা প্রদান করে র‍্যাব-০৭ চট্টগ্রাম, চন্দনাইশ থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চন্দনাইশ স্টেশনের সদস্যরা। তাদের সমন্বিত উপস্থিতিতে অভিযান নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস। এসব ভাটার কারণে বায়ুদূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান: ৫ ভাটায় ৩০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে অবশেষে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

বুধবার (১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে শাহ জব্বারিয়া ব্রিকস, বিসমিল্লাহ ব্রিকস, চরম্বা রহমানিয়া ব্রিকস, ইসলাম ব্রিকস ও শাহ মজিদিয়া ব্রিকস—প্রতিটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি র‍্যাব-৭, পুলিশ, রিজার্ভ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। তারা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সফলভাবে অভিযান সম্পন্ন করেন।

দীর্ঘদিন ধরে গণমাধ্যমে অবৈধ ইটভাটার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হলেও তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল। অবশেষে প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতকানিয়ায় মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান, ৫ লক্ষ টাকা অর্থদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমির মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী বেড়িবাঁধ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক পরবর্তী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার পুত্র।

জানা যায়, চট্টগ্রাম জেলা বিশেষ শাখার (ডিএসবি) নির্দেশনা অনুযায়ী রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশের দুটি টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়। এরপর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানানো হয়। পরবর্তী তাঁর নির্দেশনা অনুযায়ী মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থলে দুটি এক্সক্যাভেটর রেখে চাবি নিয়ে চালক পালিয়ে যায়। এরপর এক্সক্যাভেটর দুটি বিকল করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, আব্দুল মোমেন নামের ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল মোমেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়৷ এ সময় তিনি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়াও মোমেন আমাদেরকে জানিয়েছেন, স্থানীয় বাবর আহমেদ নামের এক ব্যক্তি মাটি কাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরে তার খোঁজে সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সাতকানিয়ায় অপহরণ, নির্যাতন ও ভিডিও ভাইরাল—প্রতিবাদী যুবকের অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় এক যুবককে অপহরণ, নির্যাতন এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবদুল করিম এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী জানান, তিনি সাতকানিয়া সরকারি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি, ২০১৮ সালে বিবিএ এবং ২০২০ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেন। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তার বিরুদ্ধে কোনো অপকর্মের অভিযোগ নেই বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত আছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি ডলুনদী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে স্থানীয়দের নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দায়ের করা হয়। এর জের ধরে ‘এনসিপি’ পরিচয়ধারী রাব্বি ও তার ভাই রায়হান তার বাড়িতে এসে হুমকি প্রদান করে।

ঘটনার বর্ণনা দিয়ে আবদুল করিম বলেন, কয়েকদিন আগে সন্ধ্যার পর তিনি সাতকানিয়া সি-ওয়ার্ল্ড এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে কেরানীহাট রেললাইনের পাশে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার মানিব্যাগ, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক আপত্তিকর বক্তব্য বলিয়ে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় বলে দাবি করেন ভুক্তভোগী।

এ ঘটনায় আবদুল করিম সাতকানিয়া থানায় মামলা দায়ের করেছেন। তিনি সাতকানিয়া উপজেলা জাতীয়তাবাদী পরিবারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Drive Against Illegal Topsoil Cutting in Satkania: Truck, Excavator Seized; Two Fined
The upazila administration conducted a late-night অভিযান against the illegal cutting of agricultural topsoil in Satkania, Chattogram, seizing a truck and an excavator and fining two individuals.

The mobile court was carried out from 12:00am to 3:00am on Friday based on information provided by the Chattogram district unit of the NSI. The drives were conducted in Bonikpara area under Keochia union and Noyakhal area under Nalua union.

According to the mobile court sources, fertile topsoil from croplands had been illegally excavated and sold at different locations for a long time. During the drive, one truck and one excavator were seized. Additionally, seven more excavators were completely destroyed on the spot to prevent further illegal activities.

Two individuals — Ehsanul Kabir and Mohammad Anwar — were detained and later fined a total of Tk 40,000 under the relevant sections of the Balumahal and Soil Management Act, 2010.

The operation was led by Assistant Commissioner (Land) and Executive Magistrate Shamchuzzaman. Members of the Satkania Police Station, Bangladesh Army and Ansar assisted in maintaining law and order during the drive.

The upazila administration said that cutting agricultural topsoil poses a serious threat to the environment and crop production, adding that such drives will continue regularly in the future.