
চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আশাবাদ।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে (সিসিসিআই) চট্টগ্রামের ক্ষুদ্র-বৃহৎ সকল ব্যবসায়ীদের জন্য একটি ব্যবসায়ী বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক চেম্বারে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস.এম. নূরুল হক।
বুধবার (১৩ নভেম্বর) চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নির্বাচিত হলে চট্টগ্রাম চেম্বারকে এমন এক প্ল্যাটফর্মে পরিণত করা হবে, যেখানে প্রতিটি ব্যবসায়ী তাদের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা উন্মুক্তভাবে বলতে পারবেন। চেম্বার হবে ব্যবসায়ীদের প্রকৃত মিলনকেন্দ্র।”
সভায় সভাপতিত্ব করেন চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মহিউদ্দিন শাহাজাহান।
তিনি আরও বলেন, “চট্টগ্রাম চেম্বারকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিচালনা করা হবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পোদ্যোক্তাও সমানভাবে গুরুত্ব পাবে।”
সভায় আরও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনচুর আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সহ-সভাপতি আবু তালেব, জানে আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন লিটন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
এসময় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের এসোসিয়েট পদপ্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী ও এস.এম. কামাল উদ্দিন।
অর্ডিনারি গ্রুপের পরিচালক পদপ্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন আহমদ রশিদ আমু, এ.টি.এম. রেজাউল করিম, আহম্মেদ-উল-আলম রাসেল, ইমাদ, এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী ইমরুল আরিফ হোসেন, হুমায়ুন কবির পাটোয়ারী, আজিজুল হক, রাশেদ আলী ও মোহাম্মদ মুছা।
আলোচনা শেষে উপস্থিত ব্যবসায়ীরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ঘোষিত অঙ্গীকারের প্রতি আস্থা প্রকাশ করেন এবং চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।