শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নতুন কমিটির যাত্রা শুরু

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯

 

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা শনিবার (২৫ এপ্রিল ২০২৬)২৫ এপ্রিল (শনিবার) দুপুর ১২টায় চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরিবেশটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত এই প্রথম সভায় তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সম্মানিত সদস্যদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী, সদস্যবান্ধব সংগঠন গড়ে তোলা হবে। আমরা সম্মিলিতভাবে কাজ করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং আধুনিক নগরায়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ সম্প্রসারণেও আমরা কাজ করব।”

সভায় পূর্ববর্তী রিজিওনাল কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান-১, কো-চেয়ারম্যান-২ এবং সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের সময়কালে রিহ্যাবের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর বলেন, “আমরা সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তরের কাছে উপস্থাপন করব। রিয়েল এস্টেট খাতের উন্নয়নে স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিতভাবে কাজ চালিয়ে যাওয়া হবে।”

অন্যদিকে কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, “ভেদাভেদ ভুলে আমরা সবাই এক পরিবারের অংশ। সকল সদস্যকে সঙ্গে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করাই আমাদের লক্ষ্য।”

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর মোহাম্মদ, জনাব এস এম শহিদুল্লাহ এবং জনাব আশিষ রায় চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর