শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

চন্দনাইশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জাহাঙ্গীর চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৭

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী এ কংগ্রেস চন্দনাইশ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। এতে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান, একাডেমি সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, মানষ দে, কৃষি উদ্যোক্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেস কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।

বক্তারা আরও বলেন, প্রতিটি ঘরের আঙিনায় শাকসবজি ও ফলমূল চাষ বাড়াতে হবে, যাতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিষমুক্ত খাদ্য উৎপাদন সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর