বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

পদ্মা এক্সপ্রেসে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করলেন রেলপশ্চিমের মহাব্যবস্থাপক

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৪

বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবা আরও উন্নত করা ও ভ্রমণ শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ আজ ১৪ নভেম্বর (শুক্রবার) আন্তঃনগর ৭৬০ নম্বর পদ্মা এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করেন।

জানা যায়, “যার ভ্রমণ তার টিকিট”—এই নীতির কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি নিজেই ট্রেনে উপস্থিত থেকে টিকিট যাচাই কার্যক্রম তদারকি করেন। যাত্রীদের প্রদত্ত টিকিট মিলিয়ে দেখা, অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, এবং দালাল চক্র নিয়ন্ত্রণে আনার বিষয়গুলোতে তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

অভিযান চলাকালে তিনি ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্টাফদের আচরণ, যাত্রী সুবিধা, এবং চলন্ত ট্রেনে নিরাপত্তা ব্যবস্থার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে সেবার মান, টিকিট প্রাপ্তি, আসন সংকটসহ বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেন।

মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান,
“রেলওয়ের প্রতিটি সেবা যেন জনগণের কাছে সহজলভ্য, নিরাপদ ও স্বচ্ছ থাকে—এটাই আমাদের লক্ষ্য। অনিয়ম দমন ও যাত্রীসেবা উন্নয়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

অভিযানকে ঘিরে সাধারণ যাত্রীদের মাঝে সন্তোষ ও স্বস্তির প্রকাশ দেখা যায়। তারা মনে করছেন, নিয়মিত পরিদর্শন কার্যক্রম রেলসেবার প্রতি আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর