বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

শাহজাহান চৌধুরীর বক্তব্য ব্যক্তিগত: জামায়াতের আনুষ্ঠানিক ব্যাখ্যা

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহান সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন।

২২ নভেম্বর প্রকাশিত ওই বক্তব্যকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার পর ২৩ নভেম্বর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি সংগঠনের আনুষ্ঠানিক মতামত তুলে ধরেন।

মাওলানা মুহাম্মাদ শাহজাহান বলেন,“বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই উনার নিজের বক্তব্য। এ ব্যাপারে সঠিক ব্যাখ্যা উনিই দিতে পারবেন। তাঁর সেই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তাঁর দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় অভ্যন্তরীণভাবেও আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

তিনি আরও বলেন, প্রশাসন যে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখবেন—এ প্রত্যাশা সবসময়ই জামায়াত পোষণ করে।

“আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় নেই। অতীতে যারা পেশাদারিত্ব বজায় রাখতে পারেননি, তারা দেশেরই ক্ষতি করেছেন।”—যোগ করেন তিনি।

জামায়াত নেতার এই স্পষ্টীকরণে বোঝা যায়, সংগঠনটি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যকে দলীয় অবস্থান হিসেবে গ্রহণ করছে না এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ যাচাই-বাছাই করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর