সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্যকরী কমিটিতে লোহাগাড়ার দুই কৃতি সন্তান

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮

বাংলাদেশের বীজ শিল্পের সর্ববৃহৎ ও অন্যতম প্রভাবশালী সংগঠন বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)–এর ২০২৫–২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকার ফার্মগেট তুলা ভবনে আয়োজিত এই নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দুই কৃতি সন্তান গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে উফসী সীড কোম্পানির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক এবং এডভান্স মাল্টি ফার্ম লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট বাহার উদ্দিন চৌধুরী কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন।

জানা যায়, মো. জসিম উদ্দিন এর আগে ২০২৩ ও ২০২৫ মেয়াদের কমিটিতে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ সীড এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ পদ সহ-সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন,
“বাংলাদেশের কৃষি ও বীজ শিল্পের উন্নয়নে বাংলাদেশ সীড এসোসিয়েশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার ও মানসম্মত বীজ উৎপাদনে এই সংগঠনের অবদান অনস্বীকার্য। এমন একটি জাতীয় ও গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বে কাজ করার সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

অপরদিকে, এডভান্স মাল্টি ফার্ম লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট বাহার উদ্দিন চৌধুরীর কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়াকে বীজ শিল্পে লোহাগাড়ার প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লোহাগাড়ার দুই কৃতি সন্তানের এই সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল তাদের এই অর্জনকে কৃষি ও বীজ শিল্পে লোহাগাড়ার জন্য একটি গৌরবজনক মাইলফলক হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর