শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ইয়াকুব সৈনিককে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬০

চট্টগ্রামে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী সংগঠক ইয়াকুব সৈনিককে গুণী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৩ ( জানুয়ারী) মঙ্গলবার বিকালে কর্মচারী সমিতির কার্যালয়ের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা দাবি ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো উঠে আসে।

জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজামুল হক কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি ও দুবাই সমিতির সহ-সভাপতি ইয়াকুব সৈনিক।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াকুব সৈনিক প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, দুবাইয়ের প্রধান বাণিজ্যিক এলাকাগুলোতে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে জনতা ব্যাংকের পর্যাপ্ত এটিএম বুথ স্থাপন করতে হবে। বাংলাদেশ বিমানের টিকিট নিয়ে চলমান সিন্ডিকেট বন্ধ করে সাধারণ প্রবাসীদের জন্য ন্যায্যমূল্যে যাতায়াত নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালদীঘি শাখার সহকারী মহাব্যবস্থাপক আবুল মনছুর,জনতা ব্যংক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি শাহাদাত আলী, মোজাহেরুল, সেলিম উদ্দিন, এবং কুতুব উদ্দিন চৌধুরীসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন ইয়াকুব সৈনিক। আসন্ন শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের শীতবস্ত্র (কম্বল) তহবিলে তিনি বিশেষ আর্থিক অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা ইয়াকুব সৈনিকের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে ব্যাংক কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর