
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), হাটহাজারী উপজেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকালে জাসাস হাটহাজারীর আয়োজনে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সঠিক মূল্যায়ন না হলে দেশ আবারও বিপদের মুখে পড়তে পারে। মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও সদস্য আলহাজ রহমত উল্লাহ।
এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন উত্তর জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা জাসাসের সভাপতি আবু বকর ছিদ্দিকী সোহেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি সোমা আকতার ও জসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বিন হাশেম পলাশ, লোকমান মাস্টার ও হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জমির সিকদারসহ ওয়াহিদ, জাফর, ইকবাল হোসেন, আব্দুল হালিম ছিদ্দিক, বাবুল, হাসিনা, রুমি ও সংগঠনের আরও বহু নেতাকর্মী।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।