সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীতদের নাম চূড়ান্ত করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল, পেশা ও রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

ঘোষিত তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক অবদান, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর