শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শোভনীয়া ফুটবল একাডেমির ফুটবল কমিটি গঠন

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৪

চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ এবং দল পরিচালনা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির ফুটবল কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি একাডেমির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি বিপ্লব দে পার্থ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আক্তার হোসেন জেকি।

সভায় সর্বসম্মতিক্রমে মাশফি এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলামকে চেয়ারম্যান, মেসার্স আরএসবি ট্রেডিং-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদকে সম্পাদক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ ওমর ফারুককে ম্যানেজার করে ১৫ সদস্যবিশিষ্ট ফুটবল কমিটি গঠন করা হয়।
কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আনোয়ার হোসেন, নুর খাঁন, সালাউদ্দীন জুয়েল, আব্দুল মান্নান, বাপ্পী আহমেদ, ইয়াছির আরাফাত, আনোয়ারুল আবেদিন মুন্না, আব্দুল মোনাফ টুটুল, আশরাফুল ইসলাম রাজীব ও ইউনুস মিয়া জুয়েল।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন নুর জাহেদ বাবলু, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ রবিন, মো. আরমান খান এবং সাইমন আহমেদ সাহেদ।

এদিকে টুর্নামেন্টে শোভনীয়া ফুটবল একাডেমি ধারাবাহিক সাফল্য দেখিয়ে তৃতীয় ম্যাচে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

সভায় বক্তারা শোভনীয়া ফুটবল একাডেমির ভবিষ্যৎ সাফল্য কামনা করে খেলোয়াড়দের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর