মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ৫নং ওয়ার্ড মোহরা কৃষকদলের সভাপতির

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ৫নং ওয়ার্ড মোহরা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ খোকন তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হলেও এ বিষয়ে কোনো কারণ বা লিখিত ব্যাখ্যা তাকে দেওয়া হয়নি। বিষয়টি সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক প্রক্রিয়ায় করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মোঃ খোকন আরও বলেন, “চান্দগাঁও থানা কৃষকদলের সভাপতি হাজী মনজুরুল হক বহিষ্কারের কথা উল্লেখ করে বলেছেন, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। কিন্তু আমার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা স্পষ্ট করা হয়নি। এতে আমি চরমভাবে মর্মাহত ও হতাশ।”

তিনি এ সিদ্ধান্তকে ব্যক্তিগত আক্রোশ ও বৈরিতার ফল বলে উল্লেখ করে কেন্দ্রীয় ও মহানগর কৃষকদলের নেতৃবৃন্দের কাছে বিষয়টি তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর