বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বাঁশখালীর শিক্ষানুরাগী কিংবদন্তি এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা ২ মে

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬

চট্টগ্রামের বাঁশখালীর শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখা কিংবদন্তি ব্যক্তিত্ব মরহুম এমতাজুল হক চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২ মে শনিবার এক স্মরণসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে গত ২৭ এপ্রিল ২০২৬ সোমবার সন্ধ্যায় নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাবে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মরহুম এমতাজুল হক চৌধুরী ছিলেন বাঁশখালীর শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিত এক আলোকিত ব্যক্তিত্ব। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে।

বক্তারা আরও বলেন, ১৯৪২ সালে তিনি প্রতিষ্ঠা করেন কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়, যা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। শিক্ষা প্রসারে তাঁর অবদান আজও বাঁশখালীর মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

সভায় জানানো হয়, স্মরণসভায় মরহুম এমতাজুল হক চৌধুরীর কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা এবং সমাজ উন্নয়নে অবদান তুলে ধরে আলোচনা করা হবে। পাশাপাশি তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হবে।

প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এওয়াইএমডি জাফর, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক, মো. আবু জাহের চৌধুরী, ডা. রশিদ আহমেদ, হাসান মোস্তফা, মনিরুল আলম আজাদ, অজিত কুমার দাশ, সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন, নাছির উদ্দিন সোহাগ, অধ্যাপক শহিদ উদ্দিন, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ কনক, এনএ হেলাল চৌধুরী, অঞ্জন কুমার দাশ, মোহাম্মদ আইয়ুব, নাফিজ মিনহাজ, ডা. আসিফুল হক, অচ্যুত সিকদার, আবু ওবাইদা আরাফাত, এনামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভা শেষে আয়োজকরা স্মরণসভা সফল করতে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর