সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে- শাহজাহান চৌধুরী

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২২১

বাংলাদেশ জামায়াতে ইসলামী, পশ্চিম ঢেমশা ইউনিয়নের উদ্যোগে এক সাধারণ সভা গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল স্পিকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ তারেক হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম, যুব সম্পাদক ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আইয়ুব আলী, এবং আইটি সম্পাদক ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন, পশ্চিম ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “৩৬ জুলাই পরবর্তী অনুকূল রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষের মাঝে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তারা সাংগঠনিক জবাবদিহিতা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের করণীয় নির্ধারণে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর