বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বেপরোয়া গতির বলি: সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যাত্রীর

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮৩

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন (৪২)।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে Shouldn’t উপজেলার মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মিনি বাস দ্রুতগতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত সিএনজি ও বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মাহাবুব আলম) বলেন, “একটি মিনি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয়রা জানান, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের এই অংশে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।

পুলিশ জানায়, নিহত দেলোয়ার হোসেনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর