বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

প্রথমবারের মতো স্কাউট দীক্ষা পেল রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

রনি কান্তি দেব পটিয়া
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭১

চট্টগ্রামের পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের নবাগত স্কাউট ছাত্রদের প্রথমবারের মতো দীক্ষা ও তাঁবুবাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ জাহিদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মুহাম্মদ রুহুল কুদ্দুস

সহকারী প্রধান শিক্ষক পিযুশ কান্তি পাল
শিক্ষক আবদুল মেতালেব ও নুরুল আবছার
সিনিয়র শিক্ষিকা শাহজাদী বিলকিস আক্তার
শিক্ষক মিজানুল হক ও হাসান ইমরান।

অনুষ্ঠানে স্কাউট প্রধান নিজাম উদ্দিন দীক্ষা ও তাঁবুবাসের ব্যাপারে বিস্তারিত তুলে ধরে বলেন, “স্কাউটিং এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব গুণ, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম ও দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রধান অতিথি মুহাম্মদ জাহিদুল হক তাঁর বক্তব্যে বলেন, “দীক্ষা ও তাঁবুবাস শেষে নবাগত স্কাউট সদস্যদের শপথ গ্রহণ করানো হয় এবং স্কাউটিং এর মৌলিক শিষ্টাচার, নিয়ম ও দায়িত্ব সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

স্কাউটিং এর মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও মানবিক নাগরিক তৈরির লক্ষ্য নিয়ে স্কুল কর্তৃপক্ষ এই আয়োজনকে বার্ষিক কার্যক্রমের আওতায় রাখার পরিকল্পনা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর