
রাউজান উপজেলার উত্তর গুজরা এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমির খান মুন্দার নূরানী মাদরাসা ও হেফজ খানার বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসা হলরুমে এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদরাসা ও হেফজ খানার পরিচালক, খলিফার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক আলহাজ্ব প্রকৌশলী শাহা আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শামীম মহিউদ্দীন চৌধুরী, যিনি তার বক্তব্যে মাদরাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভা পরিচালনা করেন সোহেল আরমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:মাদার্শা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আবু তাহের মাস্টার, মাদরাসার পরিচালক মোহাম্মদ আজিজুল হক,বিশিষ্ট সমাজসেবক আবদুস সালাম কালু,আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দীন,মোঃ তসলিম উদ্দীন,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
এছাড়াও বক্তব্য রাখেন আমির খান মুন্দার ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু কালাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ ছায়েম মহিউদ্দিন চৌধুরী, সোহেল ইফতেখার চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দীন, মোহাম্মদ ফারুক, মোঃ মোরশেদুল আলম, মাদরাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মোহাম্মদ আলী আকবর এবং অন্যান্য অতিথিবৃন্দ।
শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আকতার হোসেন, শিক্ষক হাফেজ শাহ নেওয়াজ, মাওলানা সুলতান আহমদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ সোলেমান, মোহাম্মদ আমির রাকিব ও ফয়সাল বিন মাহমুদ।
সভায় মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম ছিদ্দিকী।