শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শীতার্ত মানুষের মুখে হাসি—চন্দনাইশে মায়ের দোয়া এন্টারপ্রাইজের শীতবস্ত্র বিতরণ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শীতপ্রবাহের প্রভাবে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মাদরাসা পড়ুয়া এতিম, দুস্থ ও অসহায় নারী–পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলমগীরের উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজ প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এতে অংশ নেয় স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান—

হযরত মামুন খলিফা এতিম ও হেফজখানা,
কানাইমাদারী জয়নুল উলূম মাদরাসা এবং
দারুল উলুম হেমায়তুল ইসলাম মাদরাসা—এর এতিম ও হেফজ বিভাগের শিক্ষার্থীরা।

এ ছাড়া এলাকার বয়োবৃদ্ধ নারী-পুরুষ, কর্মহীন মানুষ ও শীতার্ত পরিবারের সদস্যরাও এই সহযোগিতা পান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল ফয়েজ, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন, সাবেক ইউপি সদস্য মো. বেলাল, নিদাগের পাড়া জয়নুল উলূম মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, পুরাতন মসজিদের খতিব মুজিবুর রহমান, হেমায়তুল ইসলাম হেফজখানা সুপার মো. মহিম, মাওলানা এমদাদ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে মোহাম্মদ আলমগীরের মানবিক ভূমিকা প্রশংসনীয়। শীতবস্ত্র বিতরণ ছাড়াও তিনি এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান, গরিব কন্যার বিবাহে সহযোগিতা, মসজিদ–মাদরাসা নির্মাণে অবদান, সামাজিক–মানবিক বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

তারা আরও বলেন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ যে ধরণের মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে, তা আরও বড় পরিসরে অব্যাহত রাখতে এলাকার বিত্তবান ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, “শীতের সময় এমন সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজসেবক মোহাম্মদ আলমগীরের এই উদ্যোগ আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর