শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

খালেদা জিয়ার আরোগ্য কামনায় কলাউজানে বিএনপি–শ্রমিকদলের দোয়া মাহফিল

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম
  • শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল এশার নামাজ শেষে কলাউজান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন কলাউজান ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ পেয়ারু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ এস. এম. জকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য মোঃ আবুল বশর, কলাউজান ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ জাহেদ, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোহেল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব আলম, মোঃ মমতাজ, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আবু হানিফ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,“আপসহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি শুধু বিএনপির নেত্রী নন—তিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার সংগ্রামের চিরন্তন প্রেরণা।”

বক্তারা আরও বলেন, “দেশবাসীর দোয়া ও আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন—এ আশা করি। তার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, গোটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি সবসময় মানুষের ভোটাধিকার, বাক্‌স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নিবেদিত ছিলেন।”

শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর