বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ প্রচারণার আহ্বান জানালেন আসলাম চৌধুরী

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড, আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ দলীয় প্রার্থীর বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

২২ ডিসেম্বর (সোমবার) বিকেলে ফৌজদারহাটস্থ নিজের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “ধানের শীষ আপনাদের ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ভেদাভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। বিকল্প কোনো পথ নেই।”

আসলাম চৌধুরী আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গনতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে আধুনিক রাজনীতি শুরু করেছিলেন, তা বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আঁকড়ে ধরে দেশকে এগিয়ে নিয়েছেন। এজন্য দেশের মানুষ তাকে আপোষহীন উপাধি দিয়েছেন।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে আগমনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, “দেশ আজ তার আগমনের জন্য উন্মুখ। ইনশাল্লাহ, তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির নতুন নজির স্থাপন করবে।”

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আসলাম চৌধুরী আরও বলেন, নির্বাচনী প্রচারণায় সকলকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে, জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে এবং ভোটারদের মধ্যে বিএনপির লক্ষ্য ও নীতি বোঝাতে হবে।

সভায় বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় ও ডা. কমল কদরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলমসহ চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আসলাম চৌধুরী এবং অন্যান্য নেতারা সবাইকে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং প্রতিশ্রুতি দেন যে, বিএনপি দলের প্রতিটি পদক্ষেপ নির্বাচনী এলাকায় জনসাধারণের উন্নয়ন ও স্বার্থ নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর