বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী।

গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে চন্দনাইশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পৌর প্রশাসক মো. রাজীব হোসেনের কাছ থেকে তার পক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম. মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী, দোহাজারী বিএনপির সাবেক সদস্য সচিব বাবু খান, বিএনপি নেতা সামশুদ্দিন মেম্বার, নুরুল হুদা বাবর, দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক নুরুল কবির কমিশনার, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শিবলু, সেলিম উদ্দিন, ইসকান্দর মির্জা, রিয়াজ মাস্টার, আকতার হোসেন, আমির হোসেন, সাইফুল ইসলাম, মীর হোসেন, সেলিম উল্লাহ, দিদার, মুরিদুর আলম, ইসমাইল, নাছির, হামিদ, নিজাম, আবদুল মান্নান, রিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম, আরিফুল ইসলামসহ আরও অনেকে।

নেতাকর্মীরা জানান, আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করে আসছেন। তার মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে চন্দনাইশ ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর