বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

রাউজানের পশ্চিম গুজরায় বিএনপি নেতা জাগের আহমদ মেম্বারের স্মরণ সভা

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম
  • শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব জাগের আহমদ মেম্বার–এর স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ।

পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আলহাজ্ব জাগের আহমদ মেম্বার ছিলেন একজন ন্যায়পরায়ণ, সৎ ও আপোষহীন জাতীয়তাবাদী নেতা। তিনি পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের একজন সফল সদস্য হিসেবে উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির আদর্শে বিশ্বাসী এই নেতা আজীবন দলের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।

তারা আরও বলেন, জননন্দিত নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী–এর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে জাগের আহমদ মেম্বার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সত্য ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমীর আলী, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাদের, পশ্চিম গুজরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, ওমান জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দৌলতুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবদুল মালেক এবং বিএনপি নেতা সেলিম ছিদ্দিকী।

যুবদল নেতা মোহাম্মদ নেছারুল হায়াত খান–এর সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস সওদাগর, আবদুর রশিদ ঘড়ি, আকতার হোসেন, মোহাম্মদ নুরুন্নবী, মো. ফরিদ আহাম্মদ, সালাউদ্দিন বাপ্পী, মোহাম্মদ আতিকুল্লাহ, মো. এনামুল হক, মাহবুব আলম, মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, নেজাম উদ্দিন, মোহাম্মদ হারুন, ওসমান চৌধুরী, মো. রেজাউল করিম, মোহাম্মদ শহীদ, মাওলানা নেজাম, মোহাম্মদ সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর