
চট্টগ্রাম: শিশু বাগ স্কুলের প্রাক্তন শিক্ষিকা সৈয়দা হোসনে আরা বেগম আর নেই।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা সৈয়দা হোসনে আরা বেগম ১৯৮২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর শিশু বাগ স্কুলে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
শিক্ষার্থীদের গড়ে তোলা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান স্কুল কর্তৃপক্ষ ও সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তার ইন্তেকালে শিশু বাগ স্কুল পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় স্কুলের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, শিশু বাগ স্কুল চট্টগ্রাম মহানগরীর মাইজপাড়া ওয়ার্ডের নবাব সিরাজ-উদ-দৌলা রোডে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।