বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

রাউজানে পরিকল্পিত হত্যা: যুবদল নেতা জানে আলম হত্যায় ক্ষোভ গিয়াস কাদেরের

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম
  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম শিকদার হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান–রাঙ্গুনিয়া আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

রোববার (৫ জানুয়ারী ) এক বিবৃতিতে সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ হত্যাকাণ্ডকে নৃশংস ও পরিকল্পিত উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, “রাউজান যুবদলের দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও আমার অত্যন্ত ঘনিষ্ঠ নেতা জানে আলম শিকদারকে আওয়ামী লীগের ‘বি-টিম’ হিসেবে পরিচিত বিএনপি দাবিদার এক ব্যক্তির পৃষ্ঠপোষকতা পাওয়া সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এ ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও অভিযোগ করেন, মনোনয়ন প্রাপ্তির অজুহাত তুলে রাউজানে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে প্রকৃত ও সাচ্চা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের একের পর এক হত্যা করা হচ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীরাই এসব হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বলে তিনি দাবি করেন।

গিয়াস কাদের চৌধুরী বলেন, “৫ আগস্টের পর রাউজানে সংঘটিত ১৭টি হত্যাকাণ্ডের মধ্যে ১১ জনই আমার অনুসারী। বাকি ৬ জন পারিবারিক ও সামাজিক সহিংসতায় নিহত হয়েছে। আর কত মায়ের বুক খালি করলে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ঐ ব্যক্তি শান্ত হবে—রাউজানবাসী তা জানতে চায়।”

বিবৃতিতে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শ ও বিশ্বাসের প্রতি তিনি আজীবন অবিচল ছিলেন এবং থাকবেন।

যুবদলের ত্যাগী নেতা জানে আলম শিকদারের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন সাবেক এই সংসদ সদস্য। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও জড়িত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

এদিকে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাউজান এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর