বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ধর্মীয় আবহে গণসংযোগ: আনোয়ারায় শাহ মোহছেন আউলিয়া (রঃ) এর মাজারে ধানের শীষের মনোনীত প্রার্থী পাপ্পা

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব হযরত শাহ মোহছেন আউলিয়া (রঃ) এর মাজার শরিফ জিয়ারত করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

৫ জানুয়ারী (সোমবার) জিয়ারতকালে তিনি মাজার প্রাঙ্গণে কিছু সময় নীরবে অবস্থান করে দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পাশাপাশি তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।

এ সময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, “আওলিয়া ও দরবেশদের আদর্শ আমাদের সত্য, ন্যায় ও মানবকল্যাণের পথে চলতে অনুপ্রেরণা দেয়। দেশের বর্তমান সংকটময় সময়ে আল্লাহর সাহায্য ও জনগণের ঐক্যই পারে বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে।”

মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া কামনা করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই জননেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা নিয়মিতভাবে ধর্মীয়, সামাজিক ও গণসংযোগমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর