বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৯

চট্টগ্রাম-৪ (চসিক ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১৮ জানুয়ারি (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন সর্বসম্মতিক্রমে তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী ও দুটি ব্যাংক পৃথকভাবে আপিল আবেদন করে। আপিল আবেদনে মনোনয়ন সংক্রান্ত বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক বিষয় তুলে ধরা হয়।

গত শনিবার আসলাম চৌধুরীর মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানির দিন ধার্য থাকলেও কমিশন বিষয়টি রোববার পর্যন্ত অপেক্ষমান রাখে। রোববার নির্ধারিত দিনে নির্বাচন কমিশনাররা উভয় পক্ষের বক্তব্য শোনেন। শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবীরা আইনগত ও নথিভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করেন।

সব তথ্য, কাগজপত্র ও যুক্তি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন কোনো আইনগত ত্রুটি কিংবা নির্বাচন বিধি লঙ্ঘনের প্রমাণ পায়নি। ফলে কমিশন আপিলগুলো খারিজ করে দিয়ে আসলাম চৌধুরীর মনোনয়ন চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করে।

এর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার দেওয়া বৈধতার সিদ্ধান্ত বহাল থাকল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে লায়ন আসলাম চৌধুরীর অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর