বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক ধানের শীষ: প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি
  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৭

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম বলেছেন, “ধানের শীষ দেশের গণমানুষের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই পরিবর্তনের প্রথম ধাপ, আর এ লক্ষ্যে জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই বার্তা।

৩১ অক্টোবর (শুক্রবার) বিকেলে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে গাছবাড়ীয়া ও খানহাট এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতিতে পথসভা প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা বিএনপি নেতা মো. সালাউদ্দীন চৌধুরী, এডভোকেট আমিনুল হক চৌধুরী, মো. মোরশেদুল আলম চৌধুরী।
এডভোকেট অঞ্জন প্রসাদ, মো. মাহাবুর রহমান, মো. মিছবাহ উদ্দীন।
আবদুল কাদের, আবুল কাশেম চৌধুরী, মাহাবুবুল আলম, কামাল উদ্দীন।
পৌর বিএনপি নেতা মাহাবুবুর রহমান চৌধুরী, ওরশেদুল আলম চৌধুরী মিন্টু।
সিরাজুল ইসলাম চৌধুরী, মো. লিয়াকত আলী, মো. কেরামত আলী, মো. আমিন।
দোহাজারী পৌরসভা বিএনপি নেতা ওবাইদুর রহমান বাহাদুর, ইউনুস রানা, সাদ্দাম হোসেন।
সাতকানিয়া আংশিক বিএনপি নেতা তসলিম উদ্দীন, ডাঃ আমজাদ আসিফ সিকদার, জলু সওদাগর।

ছাত্রদল নেতা আবুল হাশেম, সাকিব, জাহেদ ও নয়নসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী ও সাধারণ জনগণ।

৩১ দফা সংস্কার কর্মসূচি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

গণসংযোগ, লিফলেট ও পথসভা কর্মসূচি আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

পথসভার মাধ্যমে ধানের শীষের পক্ষে কর্মী-সমর্থকদের উদ্দীপনা আরও জোরদার হয়। নেতৃবৃন্দ জানান, জনগণের সাথে মেলবন্ধন তৈরি করে গণজোয়ারের মধ্যদিয়ে পরিবর্তনের দ্বার খুলবে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর