শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সাতকানিয়াকে উন্নয়নের মডেল করতে চাই -আলহাজ্ব শাহজাহান চৌধুরী

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০

চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়াকে উন্নয়নের মডেল হিসেবে রুপান্তর করতে চাই। সাতকানিয়া নলুয়ার প্রতিটি জনপদে আমি আগেও উন্নয়ন করেছিলাম, ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। রাস্তা, ঘাট, মসজিদ, মন্দির সংষ্কার অতীতের ন্যায় করবো। অমুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা চেষ্টা চালিয়ে যাবো। কেউ অন্যায় করতে পারবেনা। কারো অপরাধ প্রমাণিত হলে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে। ইসলামে নারীদের যে অধিকার দিয়েছে তা নিশ্চিত করে দাঁড়ি পাল্লায় ভোট দিন। আমরা ০৮ দলের বিজয়ের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চাই।

আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সমর্থনে ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ,সাতকানিয়া ০৩ নং নলুয়া ইউনিয়নের মক্তারকোম, নজুমিায়ার, পূর্ব নলুয়া, রুস্তম পাড়া, পশ্চিম নলুয়া আদর্শ পাড়া, ঘোনা পাড়া, হাজির পাড়া, তালতলসহ বিভিন্ন ওয়ার্ডে পথসভা, মহিলা সমাবেশ ও গসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদের সদস্য ও ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সমাজ সেবা সেক্রেটারী মুহাম্মদ রফিক উদ্দীন, পতেঙ্গা থানা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা রুহুল আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আবুল হাশেম সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর