বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

পটিয়ায় ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

ল১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা গোলাম হোসেন-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দিন, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মঈনুল আলম ছোটন বলেন, “আলহাজ্ব এনামুল হক এনাম একজন ত্যাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও জনবান্ধব নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং একাধিক মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব ত্যাগ ও আন্দোলন-সংগ্রামে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিএনপি তাঁকে এই আসনে মনোনয়ন দিয়েছে।”

তিনি আরও বলেন, “পটিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে পটিয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর