বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন শফিকুল ইসলাম রাহী (সিআইপি)

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম গ্রহণ করেন তিনি। শফিকুল ইসলাম রাহী বিএনপির গুলশান কার্যালয় থেকে ডাক পাওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সম্প্রতি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক রেমিট্যান্স প্রবাহে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সিআইপি।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি ও সাহিত্যিক মোহাম্মদ নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি কাজী ক্বারী মাওলানা মোজাহেরুল কাদের, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সাংবাদিক খালেদ রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফর্ম সংগ্রহের মাধ্যমে শফিকুল ইসলাম রাহী চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার পথে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর