বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

রাউজানে দেশনেত্রী খালেদা জিয়ার গায়েবি জানাজায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামের রাউজান উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের বৃহত্তম গায়েবি জানাজা।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদে আছর রাঙ্গামাটি মহাসড়কে রাউজান কলেজ গেট থেকে মহাসড়কজুড়ে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আয়োজিত এ জানাজায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রবীণদের ভাষ্য অনুযায়ী, রাউজানের ইতিহাসে এত বৃহৎ জনসমাগম আগে কখনো দেখা যায়নি।

ব্যতিক্রমী এই জানাজায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। জানাজার সময় রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পূজা উদযাপন কমিটির অন্যতম সংগঠক লিটন মহাজন লিটুর নেতৃত্বে কয়েকশ’ সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত হয়ে দেশনেত্রীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জানাজায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, কাজী আনিসুর জামান সোহেল, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, বিএনপি নেতা হাফেজ হাশেম, এনামুল হক, অ্যাডভোকেট হাশেম, জসিম উদ্দিন মেম্বার, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার মেম্বার, মোহাম্মদ দিলদার চেয়ারম্যান, নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপি নেতা মাওলানা দিদারুল আলম, আবুল কাশেম রানা, শাহাদাত মীর্জা, জানে আলম সিকদার, জাগের আহমদ, মোহাম্মদ আলমসহ অনেকে।

এছাড়াও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তছলিম উদ্দিন ইমন, যুবদল নেতা শাহাজান শাকিল, সাইফুল আজম ছোটন, আরিফুল ইসলাম, সেলিম উদ্দিন, আবদুল কাদের, উরকিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ নাজিম উদ্দিন, উত্তর জেলা যুবদল নেতা মোহাম্মদ আলী সুমন, সৈয়দ তৌহিদুল ইসলাম, দিদারুল আলম, আমির আলী, মোহাম্মদ ফোরকান, ইলিয়াস সওদাগর, লোকমান হোসেন মেম্বার, সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, ওসমান চৌধুরী, মাহবুব আলমসহ রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৮টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জানাজায় অংশ নেন।

জানাজা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর