বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

পটিয়ায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ধরা ২, চোলাই মদসহ গ্রেফতার আরও ৬

রনি কান্তি দেব
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৬০

চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্য, দুই মাদক ব্যবসায়ী এবং চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) রাত থেকে মঙ্গলবার (৩০ জুলাই) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো.জানে আলম (৪৮) নামের একজনকে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পরে রাত সাড়ে ৯ টার দিকে কচুয়াই ইউনিয়নের অলিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নয়ন (২২) নামের আরেকজনকে ২২ দশমিক ৫ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার ভোর ৪ টার দিকে কোলাগাও ইউনিয়নের চাপড়া এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÍমো. ইমরান ওরফে মনির (৩৭) ও মো. ইব্রাহিম ওরফে শিবলু (৩৪)। এ সময় তাদের কাছ থেকে দুইটি ছোট ছুরি, একটি বড় দা, একটি বড় ছুরি ও একটি কাটার উদ্ধার করা হয়। বাকিরা পালিয়ে যান।

এ ছাড়া একই অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে পটিয়া থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
বুধবার দুপুরে এসব আসামীদের পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পটিয়া থানার (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ডাকাতি, মাদক ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর