শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

মহেশখালীতে গভীর রাতে অস্ত্রবাহী সিএনজি আটক, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২১৪

মহেশখালী উপজেলার কালারমারছড়ায় গভীর রাতে অস্ত্র পাচারের সময় বিশেষ অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে জব্দ করা হয়েছে একটি সিএনজিও।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে এসআই লিংকন ও সঙ্গীয় ফোর্স ১৫ জুলাই রাত ২টার দিকে আঁধারঘোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।

অভিযানে রাস্তার পাশে থাকা একটি সবুজ রঙের সিএনজিতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়। এ সময় সিএনজিতে থাকা হোয়ানক ইউনিয়নের দক্ষিণ ছনখোলা পাড়ার বাসিন্দা মোঃ আরিফ (২৭), পিতা মনছুর আলম, গ্রেপ্তার হন। জব্দকৃত সিএনজির রেজি. নম্বর কক্সবাজার-থ-১১-২৬৬৪।

পরে রাত্রীকালীন মোবাইল ডিউটি টিম ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে জব্দ তালিকা প্রস্তুত করে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে।

ওসি মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “মহেশখালীতে অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর