মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

কর্ণফুলীতে “জয় বাংলা” স্লোগান দিয়ে ভিডিও বানানোয় আটক ১২

কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩২৪

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলের মতো করে টিকটক ভিডিও ধারণের অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ।যাদের প্রত‍্যেকের বয়স ১৮-১৯ বছর বলে জানা যায়।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মোঃ সাইফুল ইসলাম(১৯), আব্দুর রহমান জাহেদ(১৮), আরাফাত হোসেন মিনহাজ(১৮), আশরাফুল জামাল রিয়াদ(১৮),মোঃ ফোরকান(১৯),ইয়াছিন আরাফাত(১৮),আব্দুল করিম আদর(১৮), আবু হাছনাইন বিজয়(১৮), মোঃ ইকবাল(১৯) আশিকুল ইসলাম আকাশ(১৮), শরীফুল ইসলাম(১৮) ও আকিফুল ইসলাম আকিব(১৮)।

পুলিশ জানায়, অভিযুক্ত কিশোররা একটি ফেসবুক পেজ ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ পরিচালনা করে এবং সেখানে মাঝেমধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে। তারা শুক্রবার দলবদ্ধভাবে রাস্তায় নেমে ‘জয় বাংলা’ স্লোগানে একটি ভিডিও তৈরি করছিল। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। যদিও ভিডিওটি তখনও সামাজিক মাধ্যমে আপলোড করা হয়নি বলে পুলিশ দাবি করেছে।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর