শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মাত্র তিন ঘণ্টায় নবজাতকের ১৯ হাজার টাকার বিল, পরিবারের প্রশ্ন ‘কেন?’

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪১৪
চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মাত্র তিন ঘণ্টার জন্য নবজাতককে ভর্তি রেখে প্রায় ১৯ হাজার টাকার বিল ধরানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, শিশুটি জন্মের দুই দিন পর হঠাৎ প্রায় তিন ঘণ্টা কান্না ও ফিডিং বন্ধ হয়ে যায়। উদ্বিগ্ন হয়ে ১৪ আগস্ট শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালের ভেতরে পৌঁছানোর পর নবজাতক স্বাভাবিকভাবে কান্না শুরু করে এবং দুধও খেতে থাকে।
পরিবারের অভিযোগ: অভিভাবকরা বলেন, “শিশুটিকে কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজনই হয়নি। তবুও ছাড়পত্র নেওয়ার সময় নার্স আমাদের বললেন, ‘আপনারা তো কোনো চিকিৎসাই নেননি, তাই ফাইল দেওয়া যাবে না।’”
তারা প্রশ্ন তুলেছেন, যদি কোনো চিকিৎসা নেওয়া হয়নি, তবে মাত্র তিন ঘণ্টায় ১৯ হাজার টাকার বিল কীভাবে তৈরি হলো?
বিলের বিবরণ:
হাসপাতাল কর্তৃপক্ষ প্রদত্ত বিল কপিতে দেখা যায়—
ভর্তি ফি : ১,০০০ টাকা
বেড চার্জ : ৩,০০০ টাকা
চিকিৎসক ফি : ৪,৪০০ টাকা
মেডিসিন : ৩৫০ টাকা
প্যাথলজি : ৩,৬৩০ টাকা
সিবিজি চার্জ : ১০০ টাকা
সার্ভিস চার্জ : ৩,১৩৬ টাকা
ইন্সট্রুমেন্ট চার্জ : ৩,০০০ টাকা
মোট: ১৯,০১৬ টাকা
পরিবারের অভিযোগ, ‘সার্ভিস চার্জ’ ও ‘ইন্সট্রুমেন্ট চার্জ’-এর নামে অযৌক্তিক খরচ বসানো হয়েছে, অথচ নবজাতকের কোনো বিশেষ চিকিৎসা করা হয়নি।
বিশেষজ্ঞদের মন্তব্য: স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা নতুন নয়। বেসরকারি হাসপাতালগুলোতে স্বচ্ছ বিলিং ব্যবস্থা না থাকায় রোগীর পরিবারকে অযৌক্তিক খরচ বহন করতে হচ্ছে। সরকারি কার্যকর তদারকি না থাকায় হাসপাতালগুলো ইচ্ছেমতো চার্জ বসাচ্ছে।
পরিবারের দাবি: ভুক্তভোগী মোহাম্মদ শাহ সানী বলেন,
 “আমার নবজাতক একেবারেই সুস্থ ছিল। হঠাৎ তিন ঘণ্টা কান্না না করার কারণে উদ্বিগ্ন হয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে গিয়েই শিশুটি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এরপরও ১৯ হাজার টাকার বিল করা হলো। শিশুর জীবন নিয়ে ব্যবসা করলে মানুষের আস্থা কোথায় থাকবে?”
পরিবার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেছেন, বেসরকারি হাসপাতালগুলোর বিলিং ব্যবস্থা স্বচ্ছ করতে অবিলম্বে নীতিমালা প্রণয়ন ও কার্যকর তদারকি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর