বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে পুনরায় বাংলাদেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের।

এর আগে, গত ৫ ডিসেম্বর দীর্ঘদিন পর দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রমে পরিবারের পক্ষ থেকে সহায়তা করেন।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসায় সহায়তার জন্য লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান।

দলীয় নেতাকর্মীদের মতে, খালেদা জিয়ার চিকিৎসা ও পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেও ডা. জুবাইদা রহমানের এই যাতায়াত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর