রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

টেলিভিশন ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি: আখি চৌধুরী সেরা অভিনেত্রী

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২

রাজধানীর উত্তরায় ২১ ডিসেম্বর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫। টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী আখি চৌধুরী।

পুরস্কার গ্রহণের সময় আখি চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এই পুরস্কার আমার কাজের প্রতি দায়বোধ আরও বাড়িয়ে দেবে। দর্শকদের ভালোবাসা ও নির্মাতাদের আস্থা আমাকে এ সাফল্যের পথে এগিয়ে দিয়েছে।”

ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিক হিসেবে আখি চৌধুরীর অভিনীত সিনেমা ‘রুখে দাঁড়াও’ ইতোমধ্যে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ, কাহিনি ও সংলাপ রচনা করেছেন দেবাশীষ সরকার, এবং প্রযোজনা করেছে মোহনা মুভিজ প্রোডাকশন হাউস। এছাড়াও তিনি শাপলা মিডিয়া ব্যানারে আরও দুটি সিনেমায় কাজ করেছেন, যার মধ্যে একটি ‘প্রেমের কবিতা’, পরিচালনা করেছেন রিয়াজুল রিজু।

ছোট পর্দাতেও আখি চৌধুরীর ব্যস্ততা চোখে পড়ে। তিনি এ পর্যন্ত ৩০০-এর বেশি নাটকে অভিনয় করেছেন, যা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। তাঁর জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বয়রা শ্বশুর’, ‘আবার নতুন বউ’, ‘গরিব বউ’, ‘বড়লোকের দুষ্ট মেয়ে’, ‘হানি কাপল’, ‘গিটু ভাই’ সহ শতাধিক নাটক।

আখি চৌধুরী মনে করেন, মানসম্মত গল্প ও চরিত্রই তার অভিনয়ের মূল প্রেরণা। সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫-এ প্রাপ্ত এই সম্মাননা তার ক্যারিয়ারে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর